শিশুর ছড়া ও লিঙ্গ বিভাজন
বড় হয়ে মেয়েকে যে পরের ঘরে যেতেই হবে সেটা বুঝতে মেয়েদের বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হয়না। ছোট থেকেই তাদের মনে গেঁথে দেওয়া হয় যে,বড় হলে তোমাকে বিয়ে করতেই হবে এবং পরের ঘরে যেতেই হবে। আর এই কাজটি শুরু হয়ে যায় ছোটতে পড়া বা শোনা ছড়া অথবা গল্পের মধ্যে দিয়ে। ছড়াগুলো যেন প্রতি পদে পদে মনে করিয়ে দেয় মেয়েদের জন্ম বড় হয়ে ওঠা শুধুমাত্র বরের জন্য,পরের ঘরের জন্য। সেই জায়গা থেকে ছড়াগুলোতে ছেলেরা যেন ছোট থেকেই সাহসী,স্বাধীন। তারাও শ্বশুরবাড়ি যাবে কিন্তু সেটা অনেক আনন্দের ব্যাপার।
by শাম্মা বিশ্বাস | 14 April, 2026 | 247 | Tags : children chora Bengali Gender Discrimination